সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

কালীগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে বিএনপির বস্ত্র বিতরণ

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সার্বজনীন কালিবাড়ি পূজা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের দুস্থদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্বজনীন কালিবাড়ি পূজা মন্দিরের সহ-সভাপতি দেবপ্রসাদ মিত্র, কালীগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত খাঁ, সাবেক সাধারন সম্পাদক শশাঙ্ক ছানা, সহ-সভাপতি দেবপ্রসাদ মিত্র, যুগ্ম-সাধারন সম্পাদক শিবপদ বিশ্বাস উপদেষ্টা সৌমেন দাস, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধরন সম্পাদক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, কল্যান ফ্রন্টের নিখিল শাহা, সমর মুখার্জী, বিপ্লব মিত্র, অসীম দাস সহ আরো অনেকে।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বক্তব্যে বলেন, কেউ সংখ্যাগুরু বা সংখ্যলঘু নয় আমরা সবাই গর্বিত বাংলাদেশী। আমরা হিন্দু-মুসলিম এক সাথে দুর্গাপূজা উপভোগ করে থাকি। এই সম্প্রিতির বন্ধন নিয়ে সকলে মিলে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই।

এসময় ১০০ জন অসহায় গরীব দুস্থ হিন্দু নারী পুরুষদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা