শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা

কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু, চালক আটক।

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে মাটি টানা ট্রাক্টরের চাপায় মোস্তাফিজুর রহমান (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল এবং শ্রেণিতে তার রোল নম্বর ছিল এক। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্কুল থেকে ফিরে বড় ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে পাচশ্রীরামপুরের দিকে যাচ্ছিল সে। এ সময় একটি মাটি টানা ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরের চালককে আটক করে। গ্রামবাসীরা জানান, সড়কের উপর ভুট্টা শুকাতে দেওয়ার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, আর ঘটছে এমন দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। মোস্তাফিজুর ছিল তার বাবা-মায়ের ছোট ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। এদিকে, স্থানীয়রা দ্রুত সড়ক ব্যবস্থাপনা ঠিক করা এবং ট্রাক্টর চলাচলে নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা