মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা আওয়ামী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে দাপুনিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ টানা বৃষ্টি ও জোয়ারের প্রভাবে আমনের জমিতে পানি, লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা; দীর্ঘমেয়াদি সমাধানের দাবি কৃষকদের। তারাগঞ্জে জোরপূর্বক মালামাল লুটপাট করে দোকান দখলের অভিযোগ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মিরপুর থানা বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মনপুরায় ফের জেলের জালে রাজা ইলিশ, এক ইলিশের দাম ৯ হাজার তিনশত টাকা। শৈলকুপায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী তীর্থ নিহত সুন্দরবন সংলগ্ন বাজার থেকে অজগর সাপ উদ্ধার ‎দূর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‎ নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) বাসীর জন্য অত্যন্ত আনন্দের সংবাদ

কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

মোঃ পারভেজ, কালীগঞ্জ ঝিনাইদহ:

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জে প্রশান্ত কুমার দাস
(৪৮) নামে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কালীগঞ্জ
শহরের কলেজপাড়া এলাকার মৃত ননী গোপাল দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) বেলা ১২ টার দিকে শহরের কলেজ রোডে
সুবোধ দেবনাথের তন্ময় স্টোর নামে একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি বসে
চা পান ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় উপস্থিত একজন
বলেন, ইসলাম শান্তির ধর্ম। এর পরপরই প্রশান্ত কুমার দাস ইসলাম ধর্ম সম্পর্কে
মুখ খিস্তি করে আপত্তিকর মন্তব্য করেন। এতে সেখানে উপস্থিত কয়েকজন মুসলিম
প্রতিবাদ জানালে তিনি দ্রুত স্থান ত্যাগ করে বাড়িতে চলে যায়। পরে বিষয়টি
পুলিশকে জানানো হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে পুলিশ তার
বাড়িতে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে
পড়ে।
প্রত্যক্ষদর্শী এরশাদ ও আরিফ হোসেন বলেন, তারা চায়ের দোকানে বসে চা পান ও
গল্প করছিলেন। এ সময় প্রশান্ত কুমার দাস ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য
করেন। তারা এর প্রতিবাদ করলে তিনি দ্রুত সেখান থেকে চলে যায়। পরে পুলিশ
এসে তাকে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ
পাওয়ার পর প্রশান্ত কুমার দাসকে থানায় আনা হয়েছে। অভিযোগটি তদন্ত করে
সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার বিষয়ে
তদন্ত চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা