বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

কন্যা শিশুই জাতির ভবিষ্যৎ— তাদের স্বপ্নই হোক দেশের প্রেরণা” শাহজাদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার :

আমি কন্যা শিশু, স্বপ্নগড়ি— দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—

“কন্যা শিশুরা আজ আর পিছিয়ে নেই। তাদের শিক্ষা, নিরাপত্তা ও আত্মবিশ্বাস নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। কন্যা শিশুর স্বপ্নই একদিন দেশের উন্নয়নের চালিকা শক্তি হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম আলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. শাহাদত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. মনিরুজ্জামান।

আলোচনা সভায় শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল কন্যা শিশুদের অধিকার, শিক্ষা ও আত্মনির্ভরতার গুরুত্ব তুলে ধরার প্রাণবন্ত বার্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা