আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় সর্বদলীয় ছাত্রদের উদ্যোগে গায়েবানা জানাজা ও শহর শিবিরের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা খুলনার মোড় সংলগ্ন আসিফ চত্ত্বরে অনুষ্ঠিত গায়েবানা জানানা নামাজে ইমামতি করেন শহর শিবিরের সাবেক সভাপতি জিয়াউর রহমান।
জানাজা নামাজ শেষে সেখান থেকে ছাত্র শিবিরের নের্তৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটে যেয়ে শেষ হয়।
এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা ‘ ভারতের আগ্রাসন, রুখে দাও জনগণ, ‘ আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ‘ লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, ‘ আমরা সবাই হাদী হব, গুলির মুখে কথা কব’ ‘লীগ ধর জেলে ভর’, স্লোগান দিতে শোনা যায়।