মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

এ্যাবজার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা, শনিবার, ২৭, সেপ্টেম্বর ২০২৫ খ্রীঃ

সাংবাদিক সংগঠনের জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এ্যাবজা)-এর মতবিনিময় সভা শনিবার ২৭ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ্যাবজার সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের সভাপতিত্বে জোটভুক্ত সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি আনোয়ার হোসেন,
জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব লায়ন হেলাল উদ্দিন, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মিজানুর রহমান মোল্লা, বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি টিএইচএম জাহাঙ্গীর, ঢাকা মিডিয়া সেলের কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির মহাসচিব বিএম আশিক হাসান, বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি সোহেল রানা, জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি গাজী মামুন
বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার সভাপতি বীথি মোস্তফা, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের নেত্রী ফাতেমা আক্তার প্রমূখ।

সভায় আগামী ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সংস্কারমূলক প্রস্তাবনা দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া দেশে বিদ্যমান নিবন্ধনহীন সাংবাদিক সংগঠন গুলোকে নিবন্ধনের ক্ষমতা তথ্য মন্ত্রণালয়ের নিকট ন্যস্ত করার প্রস্তাব সম্বলিত প্রস্তাবনা আগামী ২১ অক্টোবর তথ্য সচিব বরাবরে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ঢাকাস্থ জেলা ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলোকে জোটে অন্তর্ভুক্ত করার প্রস্তাব গৃহীত হয়। এছাড়া দেশের প্রতিটি জেলা-উপজেলার প্রেস ক্লাব ও আগ্রহী অন্যান্য সাংবাদিক সংগঠনকে সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার ও সুরক্ষায় এ্যাবজাকে আরও গতিশীল করার আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা