রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

এসএম তরিকুল ইসলাম ফরিদপুর জেলা প্রতিনিধি

সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় তৃতীয় দফায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা-বরিশাল, ভাঙ্গা- ফরিদপুর -’মহাসড়ক অবরোধ করে রাখে, যা ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করে।

বিক্ষোভকারীরা দুপুরে থানায় ডুকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, এরপর ভাঙ্গা উপজেলা পরিষদে হামলা চালায় এবং ভাঙচুর করে। নির্বাচন কমিশনের অফিসেও হামলা ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের সদস্যদের বাধা দেওয়া হয়। লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় হামলা চালালে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়। এসময় মাই টিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সাংবাদিক সারোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে। বর্তমানে ভাঙ্গা উপজেলা ও গোলচত্বর এলাকার নিয়ন্ত্রণ বিক্ষোভকারীদের হাতে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর থেকে পুলিশ ও আনসার সদস্যরা বিভিন্ন স্থানে মোতায়েন থাকলেও বেলা ১১টার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলা সদরের দক্ষিণ পাড়ে এক্সপ্রেসওয়ের গোড়ায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা। একই সঙ্গে ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী বাসস্ট্যান্ড এলাকাও অবরোধ করা হয়। এর ফলে দুটি মহাসড়কেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, “আমরা সকাল থেকে চেষ্টা করেছি যাতে জনগণের ভোগান্তি না হয়। তবে আন্দোলনকারীরা বেলা ১১টার দিকে দুটি মহাসড়ক আটকে দিয়েছে, ফলে যান চলাচল বন্ধ রয়েছে।”

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনটি (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) উপজেলা নিয়ে গঠিত ছিল। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকেই ভাঙ্গার বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন এবং ইউনিয়ন দুটি ফিরিয়ে দেওয়ার দাবিতে টানা অবরোধ কর্মসূচি পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা