শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে তজুমদ্দিনে বিএনপির কেন্দ্র কমিটি গঠন

মোঃ জিহাদ

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ তারিখ বিকেলে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,আলহাজ ওমর আসাদ রিন্টু, ও উপজেলা বিএনপির অন্যতম নেতা হাসান মোঃ সাফা পিন্টু।এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জাহিদ হাসান দিদার, সাধারণ সম্পাদক, চাঁদপুর ইউনিয়ন উত্তর বিএনপি।

সভায় সভাপতিত্ব করেন আলহাজ মোঃ রবিউল আলম, সভাপতি, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি, এবং স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে এই কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। এ সময় বক্তারা আরো বলেন “ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিজয়ী করতে আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই ।

অনুষ্ঠানটি আয়োজন করে চাঁদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও সংশ্লিষ্ট সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা