বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১ উৎসবে ভাসল মান্দা: বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো নতুন বছর। মিরপুরে সাংস্কৃতিক ঐক্য ফোরামের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন

এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন

মো:মিল্টন হোসেন

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহ, ১০ মার্চ:
ঝিনাইদহে দীর্ঘদিন ধরে এমপিওবিহীন অবস্থায় থাকা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির দাবি জানিয়ে জাতীয় সংসদ সদস্যের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (৯ মার্চ) সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ, ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য-৮২ (ঝিনাইদহ-২ আসন) এর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন। অধিকাংশ প্রতিষ্ঠান রাজনৈতিক বৈষম্য ও নীতিমালার জটিলতার কারণে এখনো এমপিওভুক্ত হতে পারেনি। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন এবং তাদের পারিবারিক জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে।
নেতৃবৃন্দ বলেন, অতীতে বিভিন্ন সময়ে সরকার এমপিওভুক্তির উদ্যোগ নিলেও অনেক প্রতিষ্ঠান সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান আবেদন করে। এর মধ্যে ঝিনাইদহসহ বিভিন্ন জেলার বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিকভাবে যোগ্য হিসেবে নির্বাচিত হলেও এখনো চূড়ান্তভাবে এমপিওভুক্তির ঘোষণা হয়নি।
স্মারকলিপিতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সফটওয়্যারের মাধ্যমে আবেদন করা শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান প্রাথমিকভাবে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। এসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সফটওয়্যার দ্রুত সম্পন্ন করে আবেদনকৃত প্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিওভুক্ত করা প্রয়োজন। প্রয়োজনে যোগ্যতার ভিত্তিতে ধাপে ধাপে ১ থেকে ৩টি পর্যায়ে এমপিওভুক্তির ব্যবস্থা করা যেতে পারে।
সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মো. মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে দ্রুত এমপিওভুক্তির দাবিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জাতীয় সংসদ সদস্যের প্রতি আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের সদিচ্ছা ও সংসদ সদস্যের আন্তরিক উদ্যোগে দীর্ঘদিন ধরে এমপিওবিহীন থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিগগিরই এমপিওভুক্ত হবে এবং শিক্ষক-কর্মচারীদের দুর্ভোগের অবসান ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা