রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

এনসিপি ও পুলিশের ছত্রছায়ায় বিএনপি নেতাকে হয়রানি ও বাড়ি দখলের অভিযোগ

ফপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন ভূমিখেকো চক্র ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৭ মার্চ) সিলেট প্রেসক্লাব ও বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে লোকমান হোসেন বলেন, নগরীর শেখঘাট এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানু এবং তার ছেলে রায়হান ওরফে ‘কানা রায়হান’ দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন। ওই সম্পত্তি দখলে রাখতে তারা তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি তার স্ত্রীর মোবাইলে পিস্তলের ছবি পাঠিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, শাহানা বেগম শানু ও তার পরিবার আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তারা নব্য রাজনৈতিক দল ‘এনসিপি’র ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে। সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক আব্দুর রহমান আফজলের প্রত্যক্ষ মদদে তারা লোকমান হোসেনকে বারবার জেল খাটিয়েছে বলেও দাবি করা হয়।
লোকমান হোসেন অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর এনসিপির প্রভাব খাটিয়ে সন্ত্রাসীরা তার বাড়িতে ঢুকে নারী-পুরুষদের ওপর শারীরিক নির্যাতন চালায় এবং আগুন লাগিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে তার পরিবারের সদস্যরা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
তিনি আরও জানান, গত ১৬ জানুয়ারি কাজিরবাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। অবাক করার বিষয় হলো, কোতোয়ালী থানার ওয়ারেন্টভুক্ত আসামি রায়হান ও রিপন পুলিশকে সঙ্গে নিয়ে এসে তাকে ‘আওয়ামী লীগের লোক’ আখ্যা দিয়ে জনতা উত্তেজিত করে গ্রেফতার করায়। এছাড়া গত ১০ জানুয়ারি এয়ারপোর্ট থানার একটি সংঘর্ষের ঘটনায় তিনি উপস্থিত না থাকলেও তাকে ৫ নম্বর আসামি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, তৎকালীন ওসি ও এসআই মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে কারাগারে থাকা অবস্থায় ওই মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখান।
সংবাদ সম্মেলনে শাহানা বেগম শানু ও তার ছেলেদের বিরুদ্ধে জালিয়াতির একাধিক অভিযোগও তুলে ধরা হয়। লোকমান হোসেন দাবি করেন, শাহানা বেগম শানু পঞ্চম শ্রেণি পাস হওয়া সত্ত্বেও নিজেকে অষ্টম শ্রেণি পাস বলে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন। এছাড়া তার ছেলে রেদওয়ান ইসলাম ভুয়া এইচএসসি সনদ ব্যবহার করে সিসিকের ওয়ার্ড সচিবের চাকরি করছেন এবং সুস্থ থাকা সত্ত্বেও ‘দৃষ্টি প্রতিবন্ধী’ পরিচয়ে আদালত থেকে জামিন নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
লোকমান হোসেন জানান, ইতিপূর্বে চারবার সংবাদ সম্মেলন ও একাধিক জিডি করেও প্রশাসনের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পাননি। তিনি বলেন, “প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে একটি চক্র আমাকে ধ্বংস করার মিশনে নেমেছে। আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এই ভূমিখেকো ও চাঁদাবাজ চক্রের হাত থেকে মুক্তি এবং ন্যায়বিচার পাওয়ার জন্য সরকারের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা