রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

এতিম শিশু ছামিয়ার আর্তনাদে সাড়া দিল উপজেলা প্রশাসন

: সেলিম আহম্মেদ তপু  সিনিয়র রিপোর্টার

কুমিল্লার লালমই উপজেলায় এতিম শিশু ছামিয়া আক্তার (১২)-এর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগ প্রশাসনের নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছামিয়া তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ছে। হৃদয়বিদারক এ দৃশ্য নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়। ঘটনার পরপরই লালমই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বিষয়টি তদন্তের দায়িত্ব দেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেনকে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিশুটির সৎ মা আয়েশা আক্তার। তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করেন। ইউএনও উম্মে তাহমিনা মিতু জানান, সৎ মা আয়েশা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পুনরায় এমন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এ দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন, উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা