মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসাম কালচারাল সেন্টারের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শাহজাদপুরে মাদকবিরোধী জাগরণ: নরিনা ইউনিয়নে সচেতনতার জোয়ার, গড়বে মাদকমুক্ত সমাজ মনপুরায় রাতের আঁধারে গৃহবধূকে সংঘবদ্ধ নির্যাতন, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা:প্রধান আসামি গ্রেফতার উখিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ‎দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সাতক্ষীরায় মাটিবাহী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার পহেলা বৈশাখ সামনে রেখে পটুয়াখালী উপকূলে হুহু করে বাড়ছে ইলিশের দাম এ যেন মরার উপর খরার গা ৫৮ দিনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ।

এতিম শিশু ছামিয়ার আর্তনাদে সাড়া দিল উপজেলা প্রশাসন

সিনিয়র রিপোর্টার: সেলিম আহম্মেদ তপু
কুমিল্লার লালমই উপজেলায় এতিম শিশু ছামিয়া আক্তার (১২)-এর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগ প্রশাসনের নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছামিয়া তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ছে। হৃদয়বিদারক এ দৃশ্য নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
ঘটনার পরপরই লালমই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বিষয়টি তদন্তের দায়িত্ব দেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেনকে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিশুটির সৎ মা আয়েশা আক্তার। তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করেন।
ইউএনও উম্মে তাহমিনা মিতু জানান, সৎ মা আয়েশা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পুনরায় এমন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের এ দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন, উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা