বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

এডভোকেট আব্দুস সালাম পিন্টু গণ পাঠাগারের উদ্যোগে মেধা বৃত্তি ২০২৫-এর ফরম বিতরণ শুরু

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

এডভোকেট আব্দুস সালাম পিন্টু গণ পাঠাগারের উদ্যোগে হেমনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ ও ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে এডভোকেট আব্দুস সালাম পিন্টু মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নির্ধারিত দিনে সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন এবং ঐদিনই ফলাফল প্রকাশের লক্ষ্য নিয়ে
এডভোকেট আব্দুস সালাম পিন্টু গণ পাঠাগারের উপদেষ্টা হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি গোলাম রোজ তালুকদারের নেতৃত্বে “মেধা বৃত্তি ২০২৫”-এর জন্য শিক্ষার্থীদের মাঝে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আগামী ১৩ ডিসেম্বরের এই বৃত্তি পরীক্ষার লক্ষ্য হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন,স্বীকৃতি প্রদান এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাবাপন্ন হিসেবে গড়ে তুলে তাদের মেধা বিকাশে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া।
এই মহতী উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রচারণা চালানো হয়েছে।শিক্ষকরা যাতে আগামী বৃত্তি পরীক্ষার গুরুত্ব অনুধাবন করে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির কৌশল নির্ধারণ করে স্বচ্ছতার মাধ্যমে ফলাফল ঘোষণার পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এই মহতী কার্যক্রমকে স্বাগত জানিয়ে একাত্মতা ঘোষণা করেছেন।শিক্ষকগণ দিকনির্দেশনার মাধ্যমে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই উদ্দ্যোগকে সাফল্যমন্ডিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।তাদের প্রচারণামূলক কার্যক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে ।
এই মেধা বৃত্তি কার্যক্রমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হলেই এই অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হবে ও তাদের মেধার বিকাশ ও মেধার সঠিক মূল্যায়ন হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন শিক্ষামূলক কর্মসূচির সফল বাস্তবায়ন ঘটিয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশের পথ প্রশস্ত করা সম্ভব হবে বলে সকলেই তাদের অভিমত ব্যক্ত করেছেন।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের প্রতিটি শিক্ষাঙ্গনে এই উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করবে নি:সন্দেহে। সমাজের শিক্ষিত ও সচেতন অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে অবশ্যই শিক্ষাবিস্তারে অবদান রেখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।