সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের

উলিপুরে মাদকবিরোধী অভিযানে সফল ওসি জিল্লুর রহমান।

 

নিজেস্ব সংবাদ দাতা:

কুড়িগ্রামের উলিপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করেছেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে তাঁর নেতৃত্বে পুলিশের কার্যক্রম ইতোমধ্যেই আলোচনায় এসেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার হয় ৭০ গ্রাম গাঁজা।
পরবর্তীতে ৮ মার্চ ২০২৫ সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়; তার কাছ থেকে উদ্ধার হয় ৩২ পিস ইয়াবা ও ৬ গ্রাম হিরোইন।
সবশেষে, ১০ মে ২০২৫রাতে বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী নয়নকে গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশ। এসময় উদ্ধার হয় ১৯০ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হিরোইন, নগদ টাকা ও মোবাইল ফোন।

মাদক দমনে বিশেষ অবদানের জন্য গত ৭ জানুয়ারি ২০২৫ ওসি জিল্লুর রহমানকে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননায় ভূষিত করা হয়। পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ পুরস্কার প্রদান করেন।

এছাড়া সামাজিক নিরাপত্তায়ও তিনি রেখেছেন অবদান। ১৪ এপ্রিল ২০২৫ পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যেখানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছিলেন তিনি নিজেই।

স্থানীয়রা বলছেন, দায়িত্ব নেয়ার পর থেকে ওসি জিল্লুর রহমান উলিপুরে শুধু অপরাধ দমনই নয়, বরং নিরাপত্তা ও আস্থার পরিবেশ ফিরিয়ে এনেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা