বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

উন্নত,ন্যায়ভিত্তিক ও মাদকমুক্ত সোনারগাঁ গড়তে অঙ্গীকারবদ্ধ , প্রিন্সিপাল ড.মো.ইকবাল হোসাইন ভূঁইয়া

সোনারগাঁ প্রতিনিধি: মুহাঃ সানাউল্লাহ বেপারী

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) এমপি প্রার্থী, প্রিন্সিপাল ড.মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন,উন্নত, ন্যায়ভিত্তিক, সন্ত্রাস ও মাদকমুক্ত সোনারগাঁ গড়তে আমি অঙ্গীকারবদ্ধ। জনগণের ভালোবাসায় যদি এমপি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে উন্নয়ন, ন্যায় ও নৈতিকতার মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।

২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার তিনি এক বিবৃতিতে সোনারগাঁবাসীর উদ্দেশে বলেন, জনগণের জীবনমান উন্নয়নে তিনি বাস্তবভিত্তিক কয়েকটি মৌলিক সংস্কার বাস্তবায়নে কাজ করবেন।

প্রিন্সিপাল ড.মো.ইকবাল হোসাইন ভূঁইয়ার ঘোষিত মৌলিক সংস্কারসমূহ:

১. শিক্ষা উন্নয়ন: শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা পুনঃপ্রতিষ্ঠা ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার।
২. স্বাস্থ্য সেবা: মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে কার্যকর করা।
৩. যোগাযোগ ব্যবস্থা: রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ ও সংস্কারের মাধ্যমে নিরাপদ চলাচল নিশ্চিত করা।
৪. কর্মসংস্থান: তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী উদ্যোক্তাদের সহায়তা ও স্থানীয় শিল্পের উন্নয়ন।
৫. নালা ও খাল পুনরুদ্ধার: জলাবদ্ধতা দূরীকরণে নালা ও খাল সংস্কার এবং পরিবেশ রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণ।
৬. দুর্নীতি ও মাদক নির্মূল: দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকমাফিয়ামুক্ত সোনারগাঁ গঠন।
৭. গ্যাস সরবরাহ: বৈধ গ্যাস সংযোগ নিশ্চিত করা, অবৈধ সংযোগ বন্ধ এবং নিরাপদ জ্বালানি ব্যবস্থার প্রচলন।

প্রিন্সিপাল ড.মো. ইকবাল হোসাইন ভূঁইয়া আরও বলেন, “আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণ, সততা ও নৈতিক নেতৃত্বের মাধ্যমেই একটি উন্নত সোনারগাঁ গড়া সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা