রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা, অস্ত্রসহ চোরাকারবারী আটক

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার

কক্সবাজার কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। আটক ব্যক্তি মো. গোফুর (৩১)। তিনি উখিয়া উপজেলার বালুখালী ইউনিয়নের আনজুমানপাড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল ফাইসাখাল এলাকায় অবস্থান নেয়। বিকেল সাড়ে ৫টার দিকে মিয়ানমার থেকে নৌকাযোগে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি নৌকাসহ পালানোর চেষ্টা করলে কেওড়া বাগানের ঘন জঙ্গলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তার নৌকায় তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, মিয়ানমার থেকে ইয়াবা ও অস্ত্র সংগ্রহ করে দেশে এনে অধিক দামে বিক্রির উদ্দেশ্য ছিল তার। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক ও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা