রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

উখিয়ায় বিজিবির অভিযানে ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান

স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় প্রায় ১১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৩ মার্চ) ভোররাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল উখিয়ার পালংখালী বিওপি এলাকার সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।

পরে ভোর সাড়ে ৩টার দিকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নীল প্লাস্টিকের বস্তার ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩৮ কাট অর্থাৎ ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা