সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

ঈশ্বরদীর পাকশীতে ময়লার স্তূপ থেকে দুই ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি

: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাজারপাড়া (মসজিদপাড়া) এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুইটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পাকশী পুলিশ ফাঁড়ি। শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম এবং এএসআই মোঃ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, পাকশী ইউনিয়নের বাজারপাড়ার পিছনে একটি ময়লার স্তূপের ভেতরে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে—এমন গোপন তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ময়লার স্তূপের ভিতর থেকে দুইটি ওয়ান শুটার গান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনার পর ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ এবং ঈশ্বরদী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সম্ভাব্য জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা