সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

ঈদ সামগ্রী বিতরণে মানবিক দৃষ্টান্ত গড়েছে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক

: মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা

ঝিনাইদহ: লাল বস্তা থেকে বের করা হচ্ছে পেঁয়াজ, অন্য বস্তা থেকে নেওয়া হচ্ছে আলু। পাশে সাজানো সেমাই, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। নারী-পুরুষ মিলে সাদা প্যাকেটে ভরে চলছে একের পর এক পার্সেল তৈরির কাজ। দূর থেকে দেখে মনে হতে পারে কোনো বড় আয়োজনের প্রস্তুতি চলছে। কাছে গিয়ে দেখা গেল, এটি কোনো ব্যক্তিগত কর্মযজ্ঞ নয়—এটি মানবিক উদ্যোগে ব্যস্ত কোটচাঁদপুর ব্লাড ব্যাংক। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের নিজস্ব কার্যালয়ে গিয়ে দেখা যায় এমন হৃদয়ছোঁয়া দৃশ্য। সেখানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রীর প্যাকেট প্রস্তুত করা হচ্ছিল। পরে এসব প্যাকেট উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। সংগঠনের সভাপতি মিলন আহমেদ জানান, কোটচাঁদপুর ব্লাড ব্যাংক শুধু রক্তদানের মতো মানবিক কাজেই সীমাবদ্ধ নয়; সারা বছরই তারা অসহায়, সুবিধাবঞ্চিত মানুষ ও মুমূর্ষু রোগীদের পাশে থাকার চেষ্টা করে। তিনি আরো বলেন, “আমাদের কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা নিয়মিত আর্থিক সহায়তা করেন। এছাড়া দেশ-বিদেশে থাকা আমাদের ফেসবুক বন্ধু ও মানবিক মানুষজনও এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় আমরা শুধু ঈদ সামগ্রী বিতরণই নয়, সারা বছর অসহায়-সুবিধাবঞ্চিত মানুষ ও মুমূর্ষু রোগীদের বিভিন্নভাবে সহায়তা করে আসছি।” কোটচাঁদপুর লাইফ কেয়ার হাসপাতাল এর প্রোপাইটর মাওলানা জুবায়ের আহমেদ বলছেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনটির এই উদ্যোগ প্রশংসার দাবিদার। মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক। রক্তদানের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা