সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মোঃ রাজিউর রহমান বিশেষ প্রতিনিধি

২৭টি মেডিকেল কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে প্রশিক্ষণ; সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ

দেশের ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাশিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার, ঢাকায় বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে দেশের ২৭টি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের চেয়ারম্যান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব জনাব মো. ইসরাফিল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুর রহিম। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যসচিব ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাশিক্ষার উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং এ চিকিৎসা ব্যবস্থার সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বোর্ডের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অধ্যক্ষ পরিষদের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া, সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের সভাপতি ডা. মুহাম্মদ মামুন মিয়া। শিক্ষক পরিষদের পক্ষে বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি মো. কামরুল ইসলাম। এ ছাড়া ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রের ইতিহাস, ঐতিহ্য ও ক্রমবিকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আ. খ. মাহবুবুর রহমান। উদ্বোধনী অধিবেশন শেষে প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব পরিচালনা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব আসিব আহসান। দুই দিনব্যাপী এ কর্মশালায় ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজগুলোর শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক সমস্যা, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কার্যক্রম শেষে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।** সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা অনুবিভাগের অতিরিক্ত সচিব জনাব শবনম মোস্তারি। তিনি সমাপনী বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী দেশের ২৭টি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন। এ সময় বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের উদ্যোগে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বোর্ডের ইতিহাসে এ আয়োজন একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে কলেজগুলোর অধ্যক্ষদের একত্রিত করে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি হওয়ায় এ কর্মশালা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অংশগ্রহণকারী অধ্যক্ষদের প্রত্যাশা, এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজগুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন এবং দেশের ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাশিক্ষার সার্বিক অগ্রগতিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা