সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৩ গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান মিরপুরে মনি কানন উচ্চ বিদ্যালয়ের তালাবদ্ধ কক্ষ উদ্ধার, উদ্যোগে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি তীব্র দাবদাহে পুড়ছে পটুয়াখালী: ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত চতলা বাজারের ড্রেনে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও সাধারণ মানুষ জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন ‎দুর্গাপুরে এসএসসি পরিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: আহত ৩ ‎ ‎ গোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্ন। কালীগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রামুতে নারীদের দেহে ইয়াবা, আটক ৩

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

রিনা আক্তার আখি , স্টাফ রিপোর্টার: মিরপুরের সরকারি বাঙলা কলেজ থেকে ছাত্র রাজনীতিতে পথচলা শুরু করা ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা অতিক্রম করে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও সাংগঠনিক তৎপরতার স্বীকৃতি হিসেবে তাকে ঢাকা মহানগর পশ্চিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে। দলীয় সূত্র জানায়, অতীতে স্বৈরাচারী শাসনামলে তিনি পুলিশি নির্যাতন, একাধিক মামলা ও কারাবরণসহ নানা দমন-পীড়নের শিকার হন। তবে এসব বাধা অতিক্রম করেও তিনি ছাত্র রাজনীতিতে নিজের অবস্থান অটুট রাখেন এবং সংগঠনের কার্যক্রমে ধারাবাহিকভাবে সক্রিয় ভূমিকা পালন করেন। এর আগে তিনি সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান আসাদ বলেন, “দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি হিসেবে এ দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, “তারেক রহমান–এর নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করতে এবং ছাত্র রাজনীতিকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যেতে চাই। একটি নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ।” তিনি আশা প্রকাশ করে বলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ–এর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও গতিশীল করা হবে। উল্লেখ্য, গত ২ মে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। দীর্ঘদিন পর এই কমিটি গঠিত হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা