সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান।

আশাশুনি থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার-৭

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

আশাশুনিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার(১৮ জুলাই) বিভিন্ন সময় নিজ নিজ এলাকা থেকে থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন এর নেতৃত্বে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্র জানায়, এএসআই অমিত হাসান অভিযান চালিয়ে উপজেলার কাদাকাটি ইউনিয়নের ইমদাদুল হকের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আওছাফুর রহমান (ডাবলু) কে আটক করেন।

এসআই রশিদুজ্জামান অভিযান চালিয়ে আশাশুনি সদরের আবু বক্কারের ছেলে চাঁদাবাজি মামলার আসামী নাজমুল হোসেন (৩৫)কে আটক করেন।

এস,আই আব্দুস সালাম অভিযান চালিয়ে নন জিআর মামলার আসামি টেংরাখালী গ্রামের যতীন্দ্রনাথ মন্ডলের ছেলে মনি মোহন মন্ডল ও সত্যরঞ্জন মন্ডলকে গ্রেপ্তার করেন।

এসআই ফিরোজ অভিযান চালিয়ে চুরি মামলার আসামি সাতক্ষীরা সদর থানার ব্রহ্মরাজপুর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মহাসিন আলম (৪৫) ও কেরামত আলী গাজীর ছেলে কামাল গাজী (৩৫)কে গ্রেপ্তার করেন।

এ এস আই আনোয়ার হোসেন অভিযান চালিয়ে দরগাহপুর ইউনিয়নের রহিম বক্স গাজীর ছেলে সিআর মামলার আসামি বাবু গাজী (৪৫) কে গ্রেপ্তার করেন। আসামিদেরকে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা