শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া চার বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান নিখোঁজ, সিসিটিভিতে নারী। টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার

আল্লাহ আমাকে কবুল করলে বাড়ি বাড়ি বৈধ গ্যাস সংযোগের বিষয়টি সংসদে প্রথম উঠাবো ড.ইকবাল হোসাইন ভূঁইয়া

সোনারগাঁ প্রতিনিধি :মুহাঃ সানাউল্লাহ বেপারী

জামায়াতে ইসলামীর মনোনীত (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ -সিদ্ধিরগঞ্জ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মা বোনদের এক নাম্বার দাবিটা বাড়ি বাড়ি বৈধ গ্যাস সংযোগের বিষয়টি সংসদে প্রথম উঠাবো ইনশাআল্লাহ।

এবারের সংসদ নির্বাচন কোন যেনতেন মার্কা নির্বাচন হবে না, হতে দেয়া যাবে না। ভুলে জান যে, কোন রকম দলের মনোনয়ন আনতে পারলেই এমপি হয়ে যাবেন। স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করার কোন সুযোগ দেয়া হবে না। এবারের নির্বাচনে প্রত্যেকটা নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। জনতার প্রত্যক্ষ ও সর্বোচ্চ ভোটে বিজয়ি হয়ে আসতে হবে।

এবার বাংলাদেশের মানুষ ঠিক করবে কোন মার্কায় ভোট দিলে দূর্নীতি বন্ধ হবে, কোন দলকে ভোট দিলে চাঁদাবাজি বন্ধ হবে, কোন নেতাকে ভোট দিলে দখলবাজি বন্ধ হবে। বেকারত্ব দুর হবে ও সাধারণ মানুষের উপর জুলুম ও অত্যাচার বন্ধ হবে। সেই মার্কার নাম হচ্ছে দাঁড়ি পাল্লা। সব দল দেখা শেষ এবার জামায়াতে ইসলামীর বাংলাদেশ।

বুধবার ২২ অক্টোবর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দ বাজার ও ভিবিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে কালে তিনি এসব কথা বলেন। গণ সংযোগ কালে তিনি আছর, মাগরিব ও এশার নামাজ বাদ উপস্থিত মুসল্লিদে সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও দোয়া চান।

তিনি আরো বলেন আমরা একটি সোনালী সমাজ উপহার দিতে চাই—যেখানে থাকবে ন্যায়, সুবিচার ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। ইসলামি আদর্শভিত্তিক কল্যাণকর সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সুশাসন চায়, শান্তি চায়। ইনশাআল্লাহ, জনগণের ভোটে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।”
নারীর ক্ষমতায়ন ও ন্যায়ের সমাজ গঠনে জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে কাজ করছে। সমাজের প্রতিটি স্তরে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়—এটি ন্যায়, সত্য ও জনগণের কল্যাণের জন্য।

তিনি আরো বলেন, আমাদের কোন আর্জি পেশ করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান করে বানিয়েছেন তাই অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, হে ইমানদারগণ আল্লাহ ভয় করার মত ভয় করো আর মুসলমান হওয়া ছাড়া মৃত্যু বরণ করো না। যে ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ও আন্তর্জাতিক জীবনে ও ইসলাম অনুসরণ করে তারাই প্রকৃত মুসলমান। সুতরাং আমরা যারা নিজেদের মুসলমান বলে দাবি করি জীবনের প্রতিটি সিদ্ধান্ত কুরআন ও হাদিসের আলোকে নেয়া ছাড়া মুসলমান হওয়া সম্ভব না।

তাই ভোট দেয়ার আগে একবার বিবেক দিয়ে ভাবুন কাকে ভোট দিলে আমার আল্লাহ খুশি হবেন। এবার কেউ যদি দশজনের ভোট একজনে দেয়ার স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্ন কে দুঃস্বপ্নে পরিণত করা হবে। আপনাদের ভোটে এবারের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, বৈদ্যের বাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি, হাফেজ নজরুল ইসলাম মানিক, সেক্রেটারি আজিজুল ইসলাম নিলয়, সহসভাপতি হাফেজ শহীদুল্লাহ প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা