বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স কক্সবাজারে মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। মহেশখালীতে ৭ মাসে কোরআনে হাফেজ হলেন তিন শিক্ষার্থী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন। সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। মনপুরায় আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তর শহীদ ওসমান হাদী ওয়াটার অ্যাম্বুলেন্স নামকরণ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মির্জাপুরে অবৈধ কয়লার চুল্লী ব্যবসা: ঝুকিপূর্ণ স্থানীয় এলাকাবাসী পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে থেকে অস্ত্র-গুলির বিশাল ভাণ্ডার উদ্ধার ঝিনাইদহের পায়রা চত্বর ও ওয়াজের আলী হাই স্কুল মাঠে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত মাধবপুরে শহীদ ওসমান হাদীর জন্য দোয়া ও কফিন মিছিল ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধর ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সজীব হোসেন আটক, জনতার মারধর ও পুলিশের কাছে সোপর্দ টেকনাফে বাড়ি থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার,নারী গ্রেপ্তার ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল সাতক্ষীরায় দুদক উপপরিচালক আবদুল ওয়াদুদ এঁর বিদায় সংবর্ধনা

আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই – সৈয়দ মোঃ ফয়সল

মো:মঈন উদ্দিন উজ্জ্বল মাধবপুর উপজেলায় প্রতিনিধিঃ

জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ ফয়সল বলেন, আমি ৩৫ বছর ধরে বিএনপি রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ।একাধিকবার হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি । সব সময় জনগণের পাশে থেকে।

১৯৯১ সালে তৎকালীন পল্লী উন্নয়ন স্হানীয় ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মাধ্যমে মাধবপুর থেকে ধর্মঘর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে । চৌমুহনী সোনাই নদীতে বিশাল সেতু নির্মাণ করেছি । এরফলে ধর্মঘরের সাথে ঢাকা সিলেট মহাসড়কের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে।বুল্লার রাস্তা, খড়কির রাস্তা, বাঘাসুরার রাস্তা আমার হাত ধরে করা হয়েছে । আমি কিছু পাওয়ার চেষ্টা করিনি। শুধু মানুষের ভালবাসা চেয়েছি । জনগণের অনুরোধে আগামি সংসদ নির্বাচনে আমি অংশ নিতে চাই। এবার আপনারা আমাকে খালি হাতে ফেরত দেবেননা।জীবনের শেষদিন পর্যন্ত আপনাদের সাথে থাকতে চাই ।

শনিবার সকারে ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ে সৈয়দ মোঃ ফয়সল শিক্ষাবৃত্তি অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা লন্ডনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ।ফেব্রুয়ারিতে এ দেশে নির্বাচন হবে।নির্বাচন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।যারা শহীদ হয়ে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছে তাদের মূল্যায়ন করতে হবে। তিনি বলেন তারেক রহমানের ৩১ দফা কর্মসূচীতে জাতির জন্য সব কিছু বলা হয়েছে।
গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তার হোসেনের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান,অধ্যক্ষ সিরাজুল হক,সাবেক পৌর মেয়র ওরবিএনপি নেতা হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল,ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমূখ।

উল্লেখ্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদানের ধারাবাহিকতায় আজ ধর্মঘর ইউনিয়নের ৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি বাবদ নগদ অর্থ তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা