শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
‎দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার, ছুরি ও চাপাতি উদ্ধার ‎ তিন সন্তান ফেলে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও ব্যবসায়ীর স্ত্রী, ঝিনাইদহে তোলপাড় ঝিনাইদহ জেলা পুলিশের হাতে আটক হলো কু,খ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও তার এক সহযোগী ইয়াবা ও কোরেক্সসহ , ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপারের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানালেন সাংবাদিক শারমিন আরা এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গলাচিপায় বজ্রপাতে কৃষকের প্রাণহানি: কালবৈশাখী ঝড়ে শোকের ছায়া ঝিনাইদহের নারকেল বাড়িয়াই পুকুরে ডুবে শিশুর মৃ,ত্যু, বাঁচানোর আশায় মাথায় তুলে ঝাঁকানো হয় তাকে, সিরাজগঞ্জে সাপের ছোবলে প্রাণ হারালেন ৩ বছরের নূর মোহাম্মদ ঝিনাইদহ সদরে ৭৫ বছর বয়সী বৃ’দ্ধা’র ঝু’ল’ন্ত ম’র’দেহ উ’দ্ধা’র মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

আমতলীতে জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব হুমায়ুন কবির শাহিনকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন

বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা, ১ নং যুগ্ন আহবায়ক ফজলুল হক মাস্টার ও সদস্য সচিব হুমায়ুন কবির শাহিনকে আমতলী আগমনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আমতলী উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী নবনির্বাচিত তিন নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, “বরগুনা জেলা বিএনপির নতুন কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের উপর যে আস্তা রেখেছেন আমরা জনগণকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কে বিজয় করব ইনশাআল্লাহ, তিনি আরো বলেন বরগুনার বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন সন্ত্রাস দুর্নীতিবাজ আশ্রয় দেওয়া হবে না, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”
সদস্য সচিব হুমায়ুন কবির শাহিন বলেন, “এই কমিটির মাধ্যমে বরগুনা জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ভিপি মামুন, সদস্য সচিব জনাব মোঃ তুহিন মৃধা ,  যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা মিছিল, ব্যানার ও স্লোগানের মধ্য দিয়ে জেলা নেতাদের প্রাণঢালা অভ্যর্থনা জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা