মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

আটঘরিয়ায় হামলা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

পাবনার আটঘরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেবোত্তর বাজার এলাকার বাসিন্দা  ফারুক হোসেন তার বাড়িতে হামলা, মারধর, নির্যাতন এবং মিথ্যা অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১ জুলাই) বিকেল ৫টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুক হোসেন বলেন, গত ২১ জুন পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয়। এ সময় প্রতিবেশী রাকিব তার স্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে একাধিকবার নিষেধ করা হলেও রাকিব তা আমলে নেননি বলে দাবি করেন ফারুক।

তিনি বলেন, পরদিন ২২ জুন স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করতে চাইলে তার স্ত্রী চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় চিৎকার শুনে প্রতিবেশী রাকিব ও তার পরিবারের সদস্যরা তার বাড়িতে প্রবেশ করেন। পরে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ফারুক হোসেনের অভিযোগ, একপর্যায়ে  রাকিব লোকজন নিয়ে আমাকে এবং আমার বাবা ও মাকে মারধর এবং শারীরিকভাবে নির্যাতন করে।

একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন মহলে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা