সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা

পাবনা জেলা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন ভূমি অফিসের অধীনস্থ পাড়সিধাই মৌজায় ভুয়া ও জাল দলিলের মাধ্যমে জমির নামজারি করার অভিযোগ উঠেছে সাবের উদ্দিন গংদের বিরুদ্ধে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাড়সিধাই মৌজা জেএল ২২ এলাকার আর.এস  ১১৮৫ নং দাগের ৪১ শতাংশ এবং আর.এস ১১৮৬ নং দাগের ৭৬ শতাংশ সম্পত্তি আর.এস ২০০ নং খতিয়ানভুক্ত যার মূল রেকর্ডীয় মালিক জলিল বক্স (পিতা: এলাহী বক্স)।

বিবাদী পক্ষের সাবের উদ্দিন, আব্দুর রহিম এবং মফিজ উদ্দিন উভয় পিতা খলিল বক্স এই তিনজন ভুয়া ও জাল দলিলের মাধ্যমে আর.এস ১১৮৫ নং দাগের ৪১ এর মধ্যে ২২ শতাংশ এবং আর.এস ১১৮৬ নং দাগের ৭৬ এর মধ্যে ৩৮ শতাংশ জমি দলিলমূলে খারিজ করে নেয়।

পরবর্তিতে আফাজ উদ্দিন গং বাদী হয়ে ঐ জাল দলিল ও নামজারির বিরুদ্ধে মিসকেস করলে বিবাদীগণ ঐ নালিশী সম্পত্তির নামজারির স্বপক্ষে কোনো বৈধ রেকর্ডপত্র দাখিল করতে পারেননি।

এ ক্ষেত্রে বিবাদী পক্ষ ছাবের উদ্দিনের ছেলে বিল্লালে সাথে যোগাযোগ করলে তিনি জানান আমাদের বাবা-চাচারা জমি সম্পর্কে তেমন বুঝতো না তাই সে সময় স্থানীয় সোলেমান মেম্বারের কাছে জমির কাগজপত্র ঠিক করতে দিলে তিনি উল্টাপাল্টা করে এমন সমস্যার সৃষ্টি করেছেন, আমি বলেছি নিজেদের মধ্যে বসে সমস্যার সমাধান করতে।

তদন্তে জালিয়াতির প্রাথমিক সত্যতা মেলায় বিতর্কিত ওই নামজারি মামলাটি বাতিল করে সম্পত্তি মূল খতিয়ানভুক্ত করার আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংশ্লিষ্ট ভূমি অফিস।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা