রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

আটঘরিয়ায় কর্মকর্তাদের সাথে এমপি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি মহোদয়ের সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।

আজ ৫ জুলাই রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা.সুপ্রভা রানী, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক, কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা : নাজমুল হোসাইন, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন,

যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, হিসাব রক্ষক কর্মকর্তা জাকিয়া সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, পৌর প্রকৌশলী কর্মকর্তা জীবন কুমার রায়, আইসিটি কর্মকর্তা রোখনুজ্জামান প্রমুখ।

জেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি হাফেজ আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতে আমীর মাওলানা নকিবুল্লাহ, সেক্রেটারি আব্দুল আলিম মাসুদ, সাবেক মাওলানা নাসির উদ্দীন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি জনসেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা