বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশখালীতে ৭ মাসে কোরআনে হাফেজ হলেন তিন শিক্ষার্থী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন। সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। মনপুরায় আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তর শহীদ ওসমান হাদী ওয়াটার অ্যাম্বুলেন্স নামকরণ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মির্জাপুরে অবৈধ কয়লার চুল্লী ব্যবসা: ঝুকিপূর্ণ স্থানীয় এলাকাবাসী পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে থেকে অস্ত্র-গুলির বিশাল ভাণ্ডার উদ্ধার ঝিনাইদহের পায়রা চত্বর ও ওয়াজের আলী হাই স্কুল মাঠে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত মাধবপুরে শহীদ ওসমান হাদীর জন্য দোয়া ও কফিন মিছিল ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধর ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সজীব হোসেন আটক, জনতার মারধর ও পুলিশের কাছে সোপর্দ টেকনাফে বাড়ি থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার,নারী গ্রেপ্তার ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল সাতক্ষীরায় দুদক উপপরিচালক আবদুল ওয়াদুদ এঁর বিদায় সংবর্ধনা ঝিনাইদহের প্রাণকেন্দ্রে BOND শোরুমে ভাঙচুর ও অগ্নিসংযোগ ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত অবৈধ সার ও ভেজাল কীটনাশকের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

আজহারুল ইসলাম মান্নান সাহেবের উদ্যোগে সোনারগাঁওয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।

মুহাঃ সানাউল্লাহ বেপারী,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়, সোনারগাঁওয়ের শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে শম্ভুপুরা ইউনিয়নে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান তাইজুল, যুগ্ম সম্পাদক সাফিরউদ্দিন মজনুসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন অর রশিদ মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইঁয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ মোল্লা, ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের অন্যতম জনপ্রিয় নেতা। তাঁর সুস্থতা জাতির প্রত্যাশা। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।” অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা