শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

আখাউড়ায় অসুস্থ গরু জবাই: বিক্রির আগেই ধরা, মোবাইল কোর্টে জরিমানা—মাংস পুতে ফেলা।

মোঃরাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার কলেজপাড়া এলাকায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে। পরে তাদের জরিমানা করা হয় এবং জব্দ করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অন্য এলাকা থেকে একটি অসুস্থ গরু এনে জবাই করে তার মাংস বিক্রির উদ্দেশ্যে বাজারে আনার সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—কলেজপাড়া এলাকার মৃত মো. ফজলুর রহমানের পুত্র মো. শামসুজ্জামান (৩৯) এবং উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মৃত আ. রহিম মিয়ার পুত্র মো. ছালাম মিয়া (৬৫)। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গরুর মালিক ছালাম মিয়াকে ১০ হাজার টাকা এবং শামসুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা সকল মাংস স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় মাটিতে পুঁতে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিলউদ্দিন মাহমুদ। তিনি জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা