শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত।

অবৈধ সার ও ভেজাল কীটনাশকের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

মো:মিল্টন হোসেন

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় ৩৫ বস্তা ডিএপি–ইউরিয়া ও বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক জব্দ।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অবৈধ সার ও ভেজাল কীটনাশকের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের চামটাইল মোড় এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে ওমর ফারুকের বাড়ি ও দোকান থেকে ৩৫ বস্তা ডিএপি ও ইউরিয়া সার এবং বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন কীটনাশক জব্দ করা হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, জব্দকৃত সার ও কীটনাশকগুলো কোনো বৈধ কাগজপত্র ছাড়াই মজুদ করা হয়েছিল। পাশাপাশি বেশ কিছু কীটনাশকের মোড়ক ও লেবেল সন্দেহজনক এবং অনুমোদনহীন হওয়ায় সেগুলোকে ভেজাল হিসেবে চিহ্নিত করা হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধভাবে সার ও কীটনাশক বিক্রি করা হচ্ছিল। এর ফলে একদিকে যেমন কৃষকরা প্রতারিত হচ্ছিলেন, অন্যদিকে ভেজাল কীটনাশক ব্যবহারের কারণে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল।
অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা জব্দকৃত মালামাল তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি কৃষি বিভাগ ও প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, অবৈধ সার ও ভেজাল কীটনাশকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষক ও সচেতন মহল সেনাবাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে কৃষি খাতে ভেজাল সার ও কীটনাশকের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা