রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

অপরাধ দমনে টঙ্গীতে পুলিশের চিরুনি অভিযান, আটক ৬০।

সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।
গাজীপুর টঙ্গীতে সম্প্রতি ছিনতাই, চুরি ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এক বিশেষ অভিযানে ৬০ জনকে আটক করেছে পুলিশ। ১৪ জুলাই (রবিবার) রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, তার থানা এলাকা থেকে ২৩ জন অপরাধীকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটককৃতরা মূলত ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম জানান, তার থানা এলাকা থেকে ৩৭ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, এই অভিযান কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, বরং অপরাধ দমনের লক্ষ্যেই চালানো হচ্ছে এবং এই অভিযান
অব্যাহত থাকবে।
পুলিশ জানায়- টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চালানো হয় এবং আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের অভিযান টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা