সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে শিক্ষকদের উদাসিনতায় ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন , এলাকায়জুড়ে ক্ষোভ কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএ বোরহোলে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি এলাকাবাসীর ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রশান্ত কুমার আটক মেলান্দহে ঘুমন্ত শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে আটক মা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ প্রশংসার দাবিদার বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান এক সপ্তাহেও নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী অনিকের সন্ধান মেলেনি, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন

রাজশাহীর ২২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাবেদ আলীর বৃক্ষরোপ-লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরের উন্নয়ন ও পরিবেশ সচেতনতায় ভূমিকা রাখতে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাবেদ আলী এক বৃক্ষরোপণ কর্মসূচি ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

রোববার (২০ জুলাই) বেলা ১২ টায় রাজশাহী বরেন্দ্র কলেজ, রাজশাহী ভোলানাথ বিবি হিন্দু একাডেমি প্রাঙ্গণে এবং কুমারপাড়া পদ্মা মন্দিরের পাশে এই বৃক্ষরোপণ করা হয়। প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণের সময় নিজ নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

জাবেদ আলী বলেন, “পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের ভূমিকা রয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে পারি।”

তিনি আরও জানান, নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাঁর নির্বাচনী এলাকায় ব্যাপক হারে লিফলেট বিতরণ করা হচ্ছে। লিফলেটে তাঁর পরিকল্পনা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ ৩৮ দফা তুলে ধরা হয়েছে।

এ ধরনের কর্মসূচি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে এবং পরিবেশ রক্ষায় সকলকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা