বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রশিদুল ইসলাম (৩০)কে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার আবুল হোসেনের ছেলে। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার একটি মাদক মামলায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।

এদিকে, একই দিন রাত ৯টা ১০ মিনিটে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রোহিঙ্গা আসামি হামিদ মোস্তফা প্রকাশ ফুক্কা (৩০)কে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি কুতুপালং ক্যাম্প-৪৬-এর বাসিন্দা। আদালত তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন।

র‌্যাব-১৫ জানায়, গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে টেকনাফ ও উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা