বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে মহান সান্তাল হুল  ১৭১ তম বর্ষপূতি উদযাপন দিবসে তীর নিক্ষেপ প্রতিযোগিতা, পদযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান   চুয়াডাঙ্গায় আইন মেনেই পুকুর পুনঃখননের কাজ করেছি দাবি যুবদল নেতা জালাল উদ্দীন লিটনের মহেশপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা । একদন্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে ‘Run for Padma (Save The Ganges)’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আইন মন্ত্রীর শৈলকুপায় খুনের বদলা নিতে মরিয়া দুই পক্ষ: বগুড়া ইউনিয়নে মারামারির মহা প্রস্তুতিতে আতঙ্কে সাধারণ মানুষ কালীগঞ্জ সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ দুদকের মামলার তথ্য গোপন করে তিন শিক্ষকের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির অভিযোগ মহেশপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা । সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান

রিনা আক্তার আখি, স্টাফ রিপোর্টার:

দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, হয়রানি ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান। তিনি অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, নির্যাতন বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকল মহলের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও আইনের শাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় স্বাধীন, নিরপেক্ষ ও নিরাপদ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে যদি সাংবাদিকদের হামলা, হুমকি কিংবা হয়রানির শিকার হতে হয়, তবে তা শুধু গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত নয়, বরং জনগণের তথ্য জানার সাংবিধানিক অধিকারও ক্ষুণ্ন করে। খাঁন সেলিম রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। দুর্নীতি, অনিয়ম, বৈষম্য, মানবাধিকার লঙ্ঘন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় সাহসিকতার সঙ্গে জাতির সামনে তুলে ধরেন। এ কারণে অনেক সময় তাদের নানা ধরনের চাপ, ভয়ভীতি ও ঝুঁকির মুখোমুখি হতে হয়। একটি সভ্য রাষ্ট্রে এমন পরিস্থিতি কখনোই কাম্য হতে পারে না। তিনি আরও বলেন, “সাংবাদিকদের কলম থামিয়ে দেওয়ার চেষ্টা কখনোই সত্যকে থামিয়ে রাখতে পারে না। একটি স্বাধীন গণমাধ্যমই রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা মানেই গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসনকে শক্তিশালী করা।” তিনি বলেন, কোনো সাংবাদিকের ওপর হামলা বা নির্যাতনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। খাঁন সেলিম রহমান আরও বলেন, “সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত শৃঙ্খলা এবং নৈতিকতার চর্চা আরও শক্তিশালী করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, দেশের জনগণের স্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন প্রকৃত সাংবাদিকের প্রধান দায়িত্ব।” তিনি সাংবাদিকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে পেশাগত নীতি, সততা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে কাজ করতে হবে। একই সঙ্গে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, নৈতিক সাংবাদিকতার চর্চা এবং অপপ্রচার থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন। বিবৃতির শেষে তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। তিনি বলেন, “একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলে সাংবাদিকরা আরও স্বাধীনভাবে জনস্বার্থে কাজ করতে পারবেন। এতে দেশের গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের ধারা আরও সুদৃঢ় হবে।” তিনি দেশের সকল সাংবাদিক সংগঠন, মানবাধিকার সংস্থা, সুশীল সমাজ এবং সচেতন নাগরিকদের সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা