শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১

সাংবাদিকের ওপর হামলা: আসামির প্রকাশ্য চলাফেরা, দায় এড়াতে সংবাদ সম্মেলনের অভিযোগ

সিনিয়র স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পাল্টা মামলা, আসামিদের প্রকাশ্যে চলাফেরা এবং দায় এড়াতে সংবাদ সম্মেলনের আয়োজনকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা শহরে সদর দলিল লেখক সমিতির ব্যানারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সমিতির নেতারা তাদের সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান। তবে সাংবাদিক মহলের অভিযোগ, এনটিভির সাংবাদিক এস এম জুলফিকার আলী জিন্নাহ’র ওপর হামলার ঘটনায় দায় এড়াতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান। বক্তব্যে গত ৩০ মার্চ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘটে যাওয়া ঘটনার জন্য সাংবাদিক জিন্নাহকে দায়ী করা হয় এবং তার গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যদিকে স্থানীয় সাংবাদিকরা ঘটনাটিকে ভিন্নভাবে দেখছেন। তাদের দাবি, নির্ধারিত সিন্ডিকেটের বাইরে গিয়ে জমি রেজিস্ট্রি করতে গেলে সাংবাদিক জিন্নাহ ও জমির মালিকের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকদের আরও অভিযোগ, মামলার আসামি হয়েও দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহবুবউল্লাহ জামিন ছাড়াই প্রকাশ্যে সাব-রেজিস্ট্রি অফিসে ঘোরাফেরা করছেন এবং কার্যক্রম পরিচালনা করছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। এদিকে, সংবাদ সম্মেলনের ব্যানারে ‘সংবাদ’ শব্দটি ভুল করে ‘সাংবাদ’ লেখা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। এর আগে একই ঘটনায় রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে হামলাকারীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। সংশ্লিষ্ট ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মামলা ও কর্মসূচিকে ঘিরে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীনুর রহমান বলেন, “আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন—এমন তথ্য আমাদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা