সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত ভালুকায় পরকীয়ায় অভিযুক্ত দপ্তরীর বরখাস্তের দাবিতে মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বে শফিকুল ইসলাম খান ও এস এম জাহাঙ্গীর হোসেন ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান শাহজাদপুরে জাতীয় যুব দিবস পালিত বরগুনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ গণভোটের ৭০ শতাংশ মানুষের রায় অগ্রাহ্য করা হয়েছে কালীগঞ্জের পথসভায় জামায়াত আমির ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

টেকনাফে কোস্ট গার্ডের বড় অভিযান: ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, বাহারছড়া আউটপোস্ট এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ থানাধীন শামলাপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে দুইটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে রয়েছে ৬০ লাখ মিটার চরঘেরা জাল, ৪০ লাখ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জালসমূহ টেকনাফ উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, দেশের সামুদ্রিক ও উপকূলীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা