রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন শিবগঞ্জে প্রশাসককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ পুকুর খনন করছেন ইউপি সদস্য। আব্দুল আজিজ সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনে দুলাভাই বাহিনীর সঙ্গে কোষ্টগার্ডের বন্দুক যুদ্ধে নিহত-১ আটক-২ সরাইলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে ঠিকাদারের লাইসেন্সে চেয়ারম্যান-মেম্বারদের কাজ পরিচালনার অভিযোগ, অনিয়মে বন্ধ ড্রেন নির্মাণকাজ আটঘরিয়ার কয়ড়াবাড়ি রত্নাই নদীতে ডুবে শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু গলাচিপায় ৩ দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ এর উদ্বোধন টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ চন্দ্রগঞ্জে যুব জামায়াতের মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বইছে নির্বাচনী আমেজ। এরই ধারাবাহিকতায় বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চলছে জোরদার গণসংযোগ ও প্রচার-প্রচারণা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বগুড়া-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা কাজী রফিকুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির উদ্যোগে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা, স্বেচ্ছাসেবক ও যুবনেতা, জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

গণসংযোগকালে মোঃ আরমান হোসেন ডলার বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, ভালোবাসা ও সমর্থন প্রমাণ করে এ জনপদের মানুষ পরিবর্তন ও উন্নয়ন চায়। তারা গণতন্ত্রের মুক্ত বাতাস প্রত্যাশা করে। ধানের শীষই হোক মানুষের আশা-ভরসার প্রতীক।”

তিনি আরও বলেন, “সোনাতলা উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা কাজী রফিকুল ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই মানুষের ভোটাধিকার ও দেশের প্রকৃত উন্নয়ন ফিরে আসবে। মনে রাখবেন—করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”

গণসংযোগে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ শাহিন মিয়া, সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাবুব, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লু মানিকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা