মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ধলীগৌরনগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মাকসুদুর রহমান হাং পদুয়া গরু বাজারে ‘খুঁটি বাণিজ্য’। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. সোহেল কবির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু ঝিনাইদহে হ.ত্যা মা.ম.লার আ.সা.মি জামায়াত নেতা ড. মনোয়ার হোসেনসহ ৫ জনকে কা.রা.মু.ক্ত দেওয়া হয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌর শহরের ৫টি এলাকার পানিবন্দী হাজার হাজার মানুষ৷ এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ওভারটেক করতে গিয়ে বাস খাদে, নারীসহ আহত ৩০ শ্রমিক

সংবাদদাতা মোঃ রুবেল মিয়া (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে গিয়ে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া মোড় এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ থেকে কুট্রাপাড়া এলাকার একটি ব্যাগ তৈরির কারখানায় শ্রমিক পরিবহনের জন্য প্রতিদিনের মতো বাসটি যাত্রী তুলছিল। কারখানার নিকটবর্তী স্থানে পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে অন্তত ১৯ জন আহত ব্যক্তি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক বলে জানা গেছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনা কবলিত বাসটি সরানোর কাজ চলছে।”

সড়ক দুর্ঘটনার এমন ঘটনায় ফ্যাক্টরির শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা যানবাহনচালকদের সচেতনতার পাশাপাশি মহাসড়কে আরও কঠোর ট্রাফিক নজরদারির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা