সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

সাতক্ষীরায় ৪ মিষ্টির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরায় ৪ মিষ্টির দোকানে অভিযান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে চার দোকানীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট।

অভিযুক্ত দোকানগুলো হলো, আদি সাগর সুইটস, জয়হুন ডেইরী শপ, দই সন্দেশ ডেইরি শপ ও ভাগ্যকুল মিষ্ঠান্ন ভান্ডার।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাভিল হোসেন তামিম জানান, দোকানীরা ভোক্তাদের সঙ্গে নানাভাবে প্রতারণা করছেন। মিষ্টির ওজন থেকে প্যাকেটের ওজন বাদ দেওয়ার কথা বলে কোন কোন দোকানী প্যাকেটসহ মিষ্টির ওজন ধরছেন। এছাড়া উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখ করছেন না। এসব অভিযোগে চার দোকানীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে সাতক্ষীরা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মেহেদী হাসানসহ পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা