শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C.) ঝিনাইদহের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রে,প্তার, লাকসামে রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের জন্য নির্মিত বাসভবন উদ্বোধন করলেন মন্ত্রীদয়। ফরিদগঞ্জের নতুন এসি ল্যান্ড মোঃ হাফিজুর রহমানের যোগদান সাতক্ষীরায় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরীর ২ নং ফাঁড়ী ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে মিছিলকারী ৬ কিশোর আটক নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরপুরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁ,জাসহ মা,দক ব্যবসায়ী গ্রে,প্তার শীতার্ত মানুষের পাশে মানবিকতার উষ্ণ পরশ, সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করল রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া।

সাতক্ষীরায় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় জাতীয় দৈনিক ‘রূপালী বাংলাদেশ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন রূপালী বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল মোমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্য ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক দক্ষিণের মশাল-এর সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরিদ হোসেন ময়না, একাত্তর টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজিব, বাংলা নিউজ২৪-এর তানজির কচি, এনটিভির এস এম জিন্নাহ, যমুনা টিভির আকরামুল ইসলাম, দৈনিক সমকাল-এর কিশোর কুমার, দৈনিক কালবেলা-এর গাজী ফরহাদ, দৈনিক সাতনদ-এর আমিনুর রহমান এবং দৈনিক ভোরের চেতনার রমজান আলীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল মোমিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, মাত্র দুই বছরের স্বল্প সময়েই ‘রূপালী বাংলাদেশ’ বস্তুনিষ্ঠ, সাহসী ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের পাঠক ও মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রান্তিক ও নির্যাতিত মানুষের কথা তুলে ধরার পাশাপাশি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে পত্রিকাটি শত বছর ধরে আলোর দিশারি হয়ে থাকুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। বক্তারা আরও বলেন, সাতক্ষীরায় রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন, যা স্থানীয় সাংবাদিকতায় ইতিবাচক দৃষ্টান্ত। পরিশেষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। সবশেষে অতিথিবৃন্দ ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা