বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরপুরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁ,জাসহ মা,দক ব্যবসায়ী গ্রে,প্তার শীতার্ত মানুষের পাশে মানবিকতার উষ্ণ পরশ, সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করল রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া। চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের এক সদস্যসহ গ্রেফতার ৭ গলাচিপার ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন অ্যাড. মো. মামুন খান বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইডের নামে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনাকারীদের প্রতি বিশেষ অনুরোধ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়- তৃণমূল থেকে জাতীয় পর্যায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উত্তরায় নিখোঁজ প্রবীণ নারীর সন্ধানে পরিবারের আকুতি বিশ্ব ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড ও ম্যাক্সওয়েল, সাংবাদিকদের ঐক্য জোরদারের প্রত্যাশা আনোয়ারায় কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ও ইয়ংওয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার না পাওয়ার অভিযোগ।

শীতার্ত মানুষের পাশে মানবিকতার উষ্ণ পরশ, সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করল রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া।

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ

শীতের কনকনে ঠান্ডায় যখন অসহায় মানুষ কাঁপছে, তখন উষ্ণ ভালোবাসা নিয়ে পাশে দাঁড়ালো রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া।। ময়মনসিংহের ত্রিশাল রায়মনি এলাকায় ২৩ নভেম্বর ২০২৬ ইং সোমবার নিম্ন আয়ের ১০০ জন শ্রমজীবী মানুষের মাঝে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এটি শুধু শীতবস্ত্র বিতরণ নয়, এটি ভালোবাসা, মানবতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একটি কম্বল পেয়ে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে, সেটিই রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার সবচেয়ে বড় প্রাপ্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার চাটার্ড প্রেসিডেন্ট গুলসান নাসরীন চৌধুরী। পাস্ট প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন, এবং রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার বর্তমান প্রেসিডেন্ট সাকেরা খান এবং রশিদ কৃষি খামারের এডমিন অফিসার মনির হোসেন এবং স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, “সবাই মিলে এমন মানবিক উদ্যোগে এগিয়ে এলে একটি ছোট সহায়তাই বদলে দিতে পারে একটি সমাজের চিত্র। রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া নিয়মিত ভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে চলেছে। এসময় স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “সবাই মিলে এমন মানবিক উদ্যোগে এগিয়ে এলে একটি ছোট সহায়তাই বদলে দিতে পারে একটি সমাজের চিত্র। “রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া” সংগঠন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। অনুস্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা