শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

ঝিনাইদহে ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম।

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

রোববার (২০ জুলাই) সকাল ১১টায় ঝিনাইদহের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করে দলটি

সে সময় উপস্থিত ছিলেন— হেফাজতে ইসলাম ঝিনাইদহ শাখার সভাপতি, মুফতি আরিফ বিল্লাহ কাসেমী, সহ-সভাপতি শায়েখ যাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শায়েখ মাওলানা যুবায়ের হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক মুফতি ইলিয়াস সহ দলটির অন্যান্য নেতা কর্মীরা।

এ সময় সংবাদ সম্মেলনে প্রেসনোট পাঠ করেন দলের জেলা সভাপতি মুফতি আরিফ বিল্লাহ কাসেমী। এছাড়াও সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ঝিনাইদহ শাখার অন্যান্য নেতা কর্মীরা।

দাবিগুলো হলো—

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন বন্ধ করা, ইসলামপন্থীদের নামে কথিত সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ ধারায় ভিত্তিহীন জঙ্গি মামলা প্রত্যাহার, ভিত্তিহীন জঙ্গি অপবাদ প্রদান বন্ধ করা, তাবলীগ ও ইসলামি আন্দোলনের উপর নজরদারি বন্ধ, জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, ইসলামি মূল্যবোধ বিরোধী বিদেশি প্রভাব প্রতিরোধে সরকারী অবস্থান থাকাসহ ধর্ম প্রাণ মানুষের সকল ধরনের নির্যাতন ও মিডিয়া প্রপাগাণ্ডা বন্ধ করা।

বক্তারা বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করে পশ্চিমারা এ দেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার পায়তারা করছে। বাংলাদেশে তারা বিগত দিনে অনেক জঙ্গি নাটক মঞ্চস্থ করেছেন আর এ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করে তা আবারও পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা