শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া চার বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান নিখোঁজ, সিসিটিভিতে নারী। টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার

সাকিবের বার্ষিক আয় সাড়ে ৫ কোটি টাকা

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দেখিয়েছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। হলফনামায় তিনি বার্ষিক গড় আয় দেখিয়েছেন পাঁচ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা।

আজ সোমবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এ তথ্য নিশ্চিত করেছেন। হলফনামায় সাকিব পেশা হিসেবে ক্রিকেটার দেখিয়েছেন।

শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন বিবিএ পাশ।
হলফনামায় সাকিব ক্রিকেটে বার্ষিক পেশাগত আয় দেখিয়েছেন পাঁচ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক জমা দেখানো হয়েছে ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা। শেয়ার বাজারে বিনিয়োগ ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা এবং সোনা দেখিয়েছেন ২৫ ভরি।

এ ছাড়া আসবাপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছেন ১৩ লাখ টাকার। জামানতের বিপরীতে ব্যাংক লোন দেখানো হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা। ইস্টার্ন ব্যাংকে লোন দেখিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা। আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা