শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

মনোনয়ন নিয়ে বিএনপির টানাপোড়েন : নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকাকে ঘিরে দলের ভেতরে বিরোধ এবং অসন্তোষ প্রকাশ্যে এসেছে। মনোনয়ন বঞ্চিত নেতাদের ক্ষোভ, সমাবেশ, বিক্ষোভ এবং কিছু জেলায় সহিংসতা এখন সাধারণ দৃশ্য। দলীয় সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে যারা মনোনয়ন পেয়েছেন, তাদের মাঠপর্যায়ের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। নেতারা আশা করছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে দলীয় ঐক্য পুনঃস্থাপন সম্ভব হবে। কিছু জেলায় মনোনয়নকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণহানি ঘটেছে। দলের কেন্দ্রীয় দফতর জানিয়েছে, সহিংসতার সঙ্গে জড়িত অনেককেই বহিষ্কার করা হয়েছে। তবু স্থানীয় পর্যায়ে ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। এছাড়া শরিকদের জন্য কিছু আসন ফাঁকা রাখার সিদ্ধান্তও অভ্যন্তরীণ অসন্তোষ বাড়িয়েছে। জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিগগিরই সব নেতাই প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ হবেন। কিন্তু জেলা পর্যায়ের কিছু নেতার মতে, মনোনয়ন কেন্দ্রিক বিরোধ এখনো তীব্র এবং নির্বাচনের সময় আরও প্রকট হতে পারে। সমমনা বা বাইরের প্রার্থীদের সমর্থন দেওয়া ক্ষেত্রেও নতুনভাবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের সম্ভাবনা আছে। মনোনয়ন শুধু প্রার্থিতা নয়, ক্ষমতার প্রতীক। তাই এর আশেপাশের বিভাজন দলীয় শৃঙ্খলা, নেতৃত্বের প্রতি আস্থা এবং তৃণমূলের মনোবলকে প্রভাবিত করতে পারে। বিএনপির জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা। নিরপেক্ষ যাচাই-বাছাই যদি সত্যিই নিরপেক্ষ হয়, তবে এটি দলকে বিভাজন পেরিয়ে ঐক্যের পথে এগিয়ে নেবে। অন্যথায়, মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্ব আগামী নির্বাচনে এবং দলের দীর্ঘমেয়াদি সাংগঠনিক শক্তিতেও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বিএনপির আগামী দিনের রাজনীতি এখন এই প্রক্রিয়ার সফলতা বা ব্যর্থতার উপর নির্ভর করছে। লায়ন ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ লেখক সাংবাদিক কলামিস্ট ও মানবাধিকার কর্মী


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা