স্টাফ রিপোর্টার: আ: মান্নান টিপু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ভূমি প্রশাসনে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ হাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে ফরিদগঞ্জে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন। ভূমি মন্ত্রণালয়ের ১৮ নভেম্বর ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানকে ফরিদগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়। তাঁর পরিচিতি নম্বর ৪১০০১২৫। তাঁর নিজ জেলা কুমিল্লা। ফরিদগঞ্জে যোগদানের আগে তিনি রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তী পদায়নের জন্য তাঁকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়। নতুন কর্মস্থলে যোগদানের পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাঁর কাছে স্থানীয়দের প্রত্যাশা, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, ভূমিসংক্রান্ত সেবা সহজলভ্য করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন তিনি। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসের সেবার মান আরও উন্নত হবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের। নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করেছেন স্থানীয়রা।