শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

ধানের শীষের পক্ষে গণ-জোয়ার সৃষ্টির লক্ষ্যে ফরিদগঞ্জে ব্যাপক গণসংযোগ

সাখাওয়াত ভ্রাম্যমান প্রতিনিধি

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ), মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ইং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ❝ধানের শীষ❞ এর পক্ষে গণজোয়ার সৃষ্টি ও ভোটারদের মধ্যে সমর্থন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ সারাদিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও কবর জিয়ারত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে তিনি ফরিদগঞ্জ উপজেলার— ১১নং চরদুখীয়া ইউনিয়নের তুলাতুলি, উত্তর আলোনিয়া ও বেড়িবাজার, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিরবাজার, রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামালপুর,গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজার।

এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষের সঙ্গে আলাপ করে তিনি বিএনপির দাবি-দাওয়া ও জনকল্যাণমূলক পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগ শেষে তিনি গুপ্টি পূর্ব ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ আবুল কালাম আজাদ–এর মায়ের কবর জিয়ারত করেন। একই সঙ্গে তিনি বিএনপি নেতা শামছুল আলম মাস্টার এবং ছাত্রদল নেতা কামরুল ইসলাম কামু’র কবরেও শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন।

এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত থেকে জনসংযোগ কার্যক্রমকে উৎসাহিত ও সফল করে তোলেন। পুরো এলাকাজুড়ে গণসংযোগকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা