বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরপুরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁ,জাসহ মা,দক ব্যবসায়ী গ্রে,প্তার শীতার্ত মানুষের পাশে মানবিকতার উষ্ণ পরশ, সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করল রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া। চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের এক সদস্যসহ গ্রেফতার ৭ গলাচিপার ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন অ্যাড. মো. মামুন খান বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইডের নামে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনাকারীদের প্রতি বিশেষ অনুরোধ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়- তৃণমূল থেকে জাতীয় পর্যায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উত্তরায় নিখোঁজ প্রবীণ নারীর সন্ধানে পরিবারের আকুতি বিশ্ব ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড ও ম্যাক্সওয়েল, সাংবাদিকদের ঐক্য জোরদারের প্রত্যাশা আনোয়ারায় কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ও ইয়ংওয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার না পাওয়ার অভিযোগ।

গলাচিপার ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন অ্যাড. মো. মামুন খান

খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আইনজীবী ও সমাজসেবক অ্যাড. মো. মামুন খান। গণঅধিকার পরিষদের ব্যানারে তিনি এই নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। ​অ্যাড. মো. মামুন খান দীর্ঘদিন ধরে গলাচিপা উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের অধিনস্থ সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবেও কর্মরত রয়েছেন। আইনি পেশায় যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ডাকুয়া ইউনিয়নের বাসিন্দা অ্যাড. মামুন খানের প্রার্থী হওয়ার ঘোষণা সামনে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের মতে, তার পারিবারিক পরিচিতি ও সামাজিক সম্পৃক্ততা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ​এলাকার মানুষের প্রত্যাশা প্রসঙ্গে স্থানীয়রা জানান, আইন ও প্রশাসনিক বিষয়ে তার অভিজ্ঞতা এবং জনসেবার আগ্রহ ডাকুয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে বলে তারা আশাবাদী। ​আগামী দিনের পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে অ্যাড. মো. মামুন খান ডাকুয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে যুবসমাজকে সুরক্ষিত রেখে মাদকমুক্ত সমাজ গঠন এবং দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। ​অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, ইউনিয়নের মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে রাস্তাঘাট সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ​সবশেষে উন্নয়ন, ন্যায় ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়ার লক্ষ্যে ডাকুয়া ইউনিয়নের মুরব্বি, যুবসমাজ, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন অ্যাড. মো. মামুন খান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা