রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

কোনাবাড়ীতে শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক হৃদয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কোনাবাড়ী থানা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক হৃদয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গ্রীনল্যান্ড গার্মেন্টসের শ্রমিক হৃদয় হত্যার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।৪ জুলাই- শুক্রবার বিকেল ৫ টায় কোনাবাড়ী থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেলের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি নতুন বাজার থেকে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজারে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হৃদয় হত্যার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এই বিষয়ে আফসার মোড়ল রুবেল বলেন সিসি ফুটেজে দেখা যায় হৃদয়কে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়।
এতে বুঝা যায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে এমন অপরাধমূলক কাজ করতে কেউ সাহস না পায়।এসময় তিনি বলেন যদি এই ঘটনার দ্রুত সঠিক বিচার না হয়‌ তাহলে লাগাতার আনন্দোলন ঘোষণা করবেন বলেও জানান তিনি। এই সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রহিম,থানা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খোকন,১২ নং ওয়ার্ড শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আমান উল্লাহ আমানসহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত ২৮-০৬-২৫ ইং শনিবার দিবাগত রাতে হৃদয়কে পিটিয়ে হত্যা করা হয়। সেই ঘটনার সিসি ফুটেজে পরের দিন রবিবার হৃদয় হত্যার ভিডিওটি ভাইরাল হয়।জানা যায় আজ শুক্রবার পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেফতার করে কোনাবাড়ী থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা