মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

কোটচাঁদপুরে চাচা, চাচি ও নিজের মাকে মারপিটের অভিযোগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছেলেকে দুই মাসের জেল

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ছাগল নিয়ে মাকে ধরে মারছিল ছেলে বিল্লাল হোসেন। সেটা দেখে রক্ষা করতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন চাচা ও চাচী। এতে করে গুরুতর আহত ওই তিনজন। পরে ওই ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাসের জেল দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট কাজী আনিসুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের বিদ্যাধরপুর গ্রামে।
ভুক্তভোগী চাচা রুস্তম আলী বলেন,ছাগল নিয়ে বউমার সঙ্গে বিরোধ শুরু হয়। খবর পেয়ে ছেলে বিল্লাল হোসেন ঘটনাস্থলে এসে মাকে মারপিট করতে থাকেন। ওই ঘটনা দেখে আমি ও আমার স্ত্রী মেহেরুন নেচা, তাঁর মাকে রক্ষা করতে যায়। এ সময় সে আমাদের দুই জনকেও মারপিট করতে থাকেন। এতে করে আমরা তিন জনই গুরুতর আহত হয়েছি। পরে বিষয়টি থানাকে অবহিত করলে,থানার ওসি সাহেব ও ইউএনও সাহেব এসে দুই মাসের জেল দিয়েছেন বিল্লালকে। বর্তমানে তাকে জেলে পাঠিয়েছেন বলে জানতে পেরেছি
বিল্লাল হোসেন (২২)। সে কোটচাঁদপুরের বিদ্যাধরপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী বলে জানা গেছে।
আহত মা ফেরদৌসি খাতুন (৫০),চাচাী মেহেরুন নেচা (৩০)ও চাচা রুস্তম আলী কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে আছেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,পারিবারিক কলহে মাকে ধরে মারছিল ছেলে বিল্লাল হোসেন। এরপর তাকে রক্ষা করতে গেলে মারপিটের শিকার হন চাচা ও তাঁর চাচী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট কাজী আনিসুল ইসলাম।এরপর তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাসের জেল দেয়া হয়। পরে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা